প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে কালিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের একদিন পর, সাবেক কমিটির নেতৃবৃন্দসহ ছাত্রলীগের অপর অংশ এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেছে। একইসঙ্গে এ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের ব্যানারো আয়োজিত এ কমিটিকে অগণতান্ত্রিক, একতরফা, পকেট কমিটি ও টাকার বিনিময়ে গঠিত করা হয়েছে উল্লেখ করে কালিয়া শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন শেষে কালিয়া চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এস এম রানা, কালিয়া সরকারি আব্দুস সালাম ডিগ্রি কলেজের সভাপতি পার্থ চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিক শেখ, ছাত্রলীগ নেতা ইয়ামিন বিশ্বাস, মহিবুল হক, নিয়ামত হোসেন প্রমুখ।
বক্তারা, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের স্বাক্ষরিত অগণতান্ত্রিক, একতরফা, পকেট কমিটি ও টাকার বিনিময়ে কমিটি করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের আহ্বান জানান।
তারা বলেন, কোনো ধরণের সম্মেলন ছাড়া, সাবেক কমিটির পরামর্শ না নিয়ে গঠিত এ কমিটি বাতিল করতে হবে। নতুন কমিটির বিবাহিত, বিতর্কিত ছাত্রদের বাদ দিয়ে রাজপথের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিকদের নিয়ে নতুন কমিটির করার জন্য জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহবান জানান।
তাদের এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা করা হয়।, এ সময় বর্তমান কমিটিকে কালিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয়।
জানা গেছে, দীর্ঘ আট বছর পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে আগামী এক বছরের জন্য এফ এম সোহাগকে সভাপতি, মো.রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক করে কালিয়া উপজেলা ও এম এম তানবীরুল ইসলামকে সভাপতি ও প্রশান্ত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ দু’টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, নতুন কমিটিতে নির্বাচিতদের দলীয় ও সামাজিক কর্মকাণ্ডের বিচার বিশ্লেষণ করেই কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051