খ্যাতিমান কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নজরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে ঢাকার বাসাবো কদমতলার ভাড়া বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার পারিবারিক বন্ধু লেখক খাইরুল বাসার বলেন, 'নজরুল ইসলাম অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন তার শরীর একটু বেশিই খারাপ ছিল। সকালের কোনো এক সময় তিনি শেষনিশ্বাঃস ত্যাগ করেন। তাকে রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।'
নজরুল ইসলামের বাড়ি সাতক্ষীরায়। তিনি সাতক্ষীরা প্রাণনাথ হাইস্কুল থেকে ১৯৬৫ সালে এসএসসি পাস করেন। এরপর তৎকালীন ঢাকা আর্ট কলেজ (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে স্নাতক শেষ করেন। জাপান, ফ্রান্স, রাশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে তার ছবির প্রদর্শনী হয়েছে। এছাড়া হংকংয়ে জাতিসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রদর্শনীসহ বহু প্রদর্শনীতে তার ছবি পুরষ্কৃত হয়।
নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় গুরুতর আহত হন, যে অসুস্থতা তাকে আমৃত্যু বহন করতে হয়েছে। তার বন্ধু শাহনেওয়াজ একাত্তরে শহীদ হন, যার নামে চারুকলার একটি ছাত্রবাসের নাম রাখা হয়েছে 'শাহনেওয়াজ ছাত্রাবাস'।
দীর্ঘদিন তিনি সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় অনেক আলোচিত প্রচ্ছদ ও কার্টুন এঁকেছেন। সর্বশেষ বেসরকারি সংস্থা 'বেলা'য় কাজ করতেন নজরুল ইসলাম। দুই বছর আগে তিনি সেখান থেকে অবসর নেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051