চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রি এবং চিংড়িতে অবৈধভাবে জেলির উপস্থিতি পাওয়ার অপরাধে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে ও কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রির করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩টি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এছাড়া কেঁওচিয়া ইউনিয়নে কেরানীহাট বাজারে চিংড়িতে অবৈধভাবে জেলির উপস্থিতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩টি দোকানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪ কেজি চিংড়ি জব্দ করা হয়। সবার উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও চিংড়িসমূহ মাটিতে পুঁতে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051