বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন তার বোন অভিনেত্রী কারিনা কাপুর।
বৃহস্পতিবার (৩ মার্চ) একটি স্টুডিওতে কাজলের সঙ্গে দেখা হয় কারিনার। এ সময় দুজনে বেশ কিছুকক্ষণ কথা বলেন। দীর্ঘ দিন পর দেখা হওয়ায় একে অপরের পরিবারের খোঁজ নেন তারা।
কথার প্রসঙ্গে করোনা ভাইরাসের বিষয় ওঠে। এ সময় কারিনা বলেন, ‘আমার পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। ‘লোলো’ (কারিশমার ডাক নাম) গতকাল করোনায় আক্রান্ত হয়েছে। ’
‘রাজা হিন্দুস্তানী’ সিনেমার এই অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে শঙ্কিত তার ভক্তরা। সামাজিকমাধ্যমে তারা কারিশমার দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে কেমন আছেন অভিনেত্রী, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051