1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারাতে শিখছেন মেহজাবিন!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ৩:৩০ pm

এই সময়ে ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয়গুণে এগিয়ে নিচ্ছেন নিজেকে। সমান তালে নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন।

সম্প্রতি মেহজাবিনকে দেখা গেল গায়ে সাদা ড্রেস ও কোমরে হলুদ বেল্ট পরে ধানমন্ডির এক মাঠে কুংফু কারাতে শিখতে। অভিনয়ের পাশাপাশি হুট করে মেহজাবিন কুংফু কারাতে শিখছেন কেন? ছবিটা দেখেই প্রশ্নটা জাগতে পারে ভক্তদের মনে।

খোঁজ নিয়ে জানা গেলো, এটাও চরিত্রের প্রয়োজনেই। সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং করছেন মেহজাবিন। নাম ‘ভাইরাল গার্ল’। সেই নাটকেরই শুটিং হচ্ছিল ধানমন্ডির ওই মাঠে। নাটকটি পরিচালনা করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারবাহিক নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি।

নাটক সম্পর্কে নির্মাতা অমি বললেন, ‘গল্পটি একটি ভাইরাল মেয়ের, যেখানে একটি মেয়ে খুবই স্বাধীনচেতা। কুংফু, বাস্কেটবল, জিম, কালচারাল ইভেন্ট সব নিয়েই জীবন তার। বড় একটা চাকরিও করেন। এই মেয়েটিই বিশেষ এক ঘটনায় ভাইরাল হয়। এই ভাইরাল হয়ে পড়ার পরের ঘটনা নিয়েই নাটকের গল্প।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ