বিচারকের নির্দেশে কারাগারের মধ্যেই পরীক্ষার দেওয়ার সুযোগ পেলেন টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের এইচএসসি পরীক্ষার্থী রোহান মুন্সি (১৮)। সোমবার ছিল রোহানের জীব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও শেষ পরীক্ষা।
এ ব্যাপারে রোহানের পক্ষে টুঙ্গিপাড়া আমলী আদালতে আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ওই মামলার বিচারক মো. শরিফুর রহমান মানবিক কারণে কারাগারের মধ্যেই তার পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের জিআরও লাভলী বেগম।
প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর রাতে রোহান মুন্সির মোটরসাইকেলের ধাক্কায় টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে বিল্লাল শেখের (৩৮) মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ১৮ ডিসেম্বর রোহান মুন্সির বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওইদিন রাতে পুলিশ রোহানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051