সুতার কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর শ্রীপুরে উপজেলার দক্ষিণ বাংলাহাটি এলাকার ‘হ্যামস গ্রুপ ঢাকা ওয়াসিন’ নামে সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেয়ারাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাংলাহাটি এলাকার ‘হ্যামস গ্রুপ ঢাকা ওয়াসিন’ নামে ওই সুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পড়ে ঘটনাস্থলে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051