রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়। ধোঁয়ার কারণে ভবনটির ৫ তলায় লাগা আগুন নির্বাপণে বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টা পর ৭টা ৫ মিনিটে আগুন নির্বাপণ হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051