নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম নূরুল আমিন সরকারের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার ২৮ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
দোয়া মাহফিলে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,বিদ্যালয়ের পরিচালনা কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ,সহকারী শিক্ষক মোয়াজেম হোসেন,আমিনুল ইসলাম,আলতাফ হোসেন,সাবেক ছাত্র শরিফুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন কামারপুকুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাও: মোক্তার হোসেন । আলোচনা সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার স্মৃতি চারণ ও কর্মজীবন নিয়ে মুল বক্তব্য তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ।
উল্লেখ যে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় উক্ত বিদ্যালয়ের সহকারী ধমীয় শিক্ষক নূরুল আমিন সরকার ইন্তেকাল করেন। পরের দিন সকালে স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051