নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুরে উপজেলা কুলি শ্রমিক লেবার ইউনিয়নের আয়োজনে মহান বিজয় পালন করা হয়েছে ৷ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন, আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ৷
সংগঠনের সভাপতি আব্দুল কাদেরের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন কালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আতিয়ার রহমান,সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাঃ সম্পাদক রবিউল ইসলাম রবি,সহ-সম্পাদক লুৎফর রহমান,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মিল্লাত,কোষাধ্যক্ষ মুনতাজ আলী,দপ্তর সম্পাদক আঃ খালেক,কার্যকরী সদস্য সাবু,আঃ লতিফসহ সংগঠনের সদস্যবৃন্দ ৷ সংগঠনটি মহান মে দিবস ছাড়াও জাতীয় দিবসগুলো গুরুত্বপূর্ণ ভাবে পালন কর আসছেন ৷ সংগঠনটির একটি ভাল দিক হল মৃত্যু সদস্যদের পরিবারকে বিনা মূল্যে গরু প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করেছেন ৷
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051