কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনার মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। এ ঘটনায় ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান এ দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। তবে তারা হারবাং এলাকার হতে পারে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ আটক করেছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051