1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ঢাবি ছাত্রীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ১:১৭ pm

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর। তার নাম রাদিয়া নিতি (২২)। তিনি ঢাবির চারুকলা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের রেজাউল করিম ফরাজির মেয়ে রাদিয়া। পরিবারের সঙ্গে ভাটারা নতুন বাজার প্রিন্সিপাল রোডে থাকতেন। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

নিহতের ছোট বোন সাদিয়া রেজা তন্নি গণমাধ্যমকে জানান, পড়ালেখার পাশাপাশি চলতি মাসেই পল্টনে একটি রুম ডেকোরেটিংয়ের ডিজাইনার হিসেবে চাকরি নেন রাদিয়া। সোমবার সন্ধ্যায় কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন তিনি। নতুনবাজার অ্যামেরিকান গ্যারেজের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ