চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ মহাসড়কে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিক্সা যাত্রী ৮ বছরের শিশু রাহাত নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা রুমী বেগম (৩৪)। তাঁর ডান পা হাঁটু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৪ জুন) রাত ১১টার দিকে রসুলপুর মোড় এলাকায় ঘটনাটি ঘটে। রাহাত শিবগঞ্জ পৌর এলাকার বড়চক দৌলতপুর মহল্লার মো. সোহেলের ( রুমি বেগমের স্বামী) ছেলে। ‘৯৯৯’ ও স্থানীয়দের নিকট খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করে।
মরদেহ উদ্ধারকারী শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক বলেন, মা ও ছেলে অটোরিক্সার পেছনে বসা ছিল।
পেছন থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু রাহাত ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার মা রুমি বেগম। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় অটোরিক্সার অন্যকোন যাত্রী বা চালক আহত হননি।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং কাভার্ডভ্যান ও এর চালককে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা মেসবাহুল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051