গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানচাপায় এক বাইকচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান মিয়া (৫৫) ময়মনসিংহের গফরগাঁও থানার রসুলপুর গ্রামের সাহেদ আলীর ছেলে।
এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানসহ চালক জাহিদ হোসেনকে (২৪) আটক করেছে।
পুলিশ জানায়, দুপুরে হোতাপাড়ার বাসা থেকে ব্যাটারিচলিত মোটরসাইকেল চালিয়ে রাজধানীর বসুন্ধরা এলাকায় যাচ্ছিলেন সুলতান। টঙ্গীর এরশাদনগর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051