তালেবান রাজধানী দখলের প্রায় ৩৬ ঘণ্টা পর আজ মঙ্গলবার বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ভারত রাষ্ট্রদূতসহ সব কূটনৈতিককে কাবুল দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সকালে টুইট করে বলেন, ‘বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মীরা দ্রুত ভারতে চলে আসবেন।’
দুপুরে বিবিসির খবরে বলা হয়, কাবুল থেকে উড়াল দেওয়া বিমান বাহিনীর উড়োজাহাজটি গুজরাটে অবতরণ করেছে।
সব বেসামরিক ফ্লাইটের জন্য আফগানিস্তান আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তবে সামরিক ফ্লাইটগুলো কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারছে। সেখানে অবস্থানরত আমেরিকান সৈন্যরা আটকেপড়া বিদেশি নাগরিকদের দেশ ছাড়তে সহায়তা করছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর কার্যত দেশটিতে মার্কিন সেনাদের ২০ বছরের সামরিক উপস্থিতি শেষ হয়ে যায়।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রভাব নিয়ে ভারত বিশেষভাবে উদ্বিগ্ন। কারণ এ পর্যন্ত তারা দেশটিতে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051