1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাবা শরিফ-মদিনায় দুই জনপ্রিয় শায়খ পড়াবেন আজকের জুমা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২ ৯:৩৭ am

১৪৪৩ হিজরির শাওয়াল মাসের তৃতীয় জুমা আজ। আজকের জুমায় পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির দুই প্রবীণ জনপ্রিয় ইমাম খুতবা দেবেন এবং ইমামতি করবেন। যথাযথ নিরাপত্তার সঙ্গে দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা।

আজ ২০ মে ২০২২ইং মোতাবেক ১৯ শাওয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবা ও নামাজ।

হারামাইন কর্তৃপক্ষ সমকালীন বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে এবং খুতবাহ প্রদান ও জুমা পড়াতে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ
কোরআনের প্রসিদ্ধ কারি হিসেবে পরিচিত কাবা শরিফের জনপ্রিয় ইমাম, প্রখ্যাত আলেমে দ্বীন শায়খ ড. সৌদ ইবনে ইবরাহিম আশ-শুরাইম।

মসজিদে নববি
মদিনার মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব কোরআনের প্রসিদ্ধ কারি শায়খ ড. আলি বিন আব্দুর রহমান আল-হুজাইফি।

যথাযথ নিরাপত্তার মধ্যেই মুসল্লিরা জুমার খুতবা শুনবেন এবং জুমার নামাজে অংশগ্রহণ করবেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ