চলতি বছরের আগষ্ট মাসে কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নীলফামারীর সৈয়দপুর সাকেলের অতিরিক্তি পুলিশ সুপার অশোক কুমার পালসহ এস আই লক্ষী নারায়ন রায় এবং এস আই সাহিদার রহমানকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভা শেষে বিকালে রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ রংপুর রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে আগষ্ট মাসে রংপুর রেঞ্জের ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সৈয়দপুর সার্কেল অশোক কুমার পাল পিপিএম মনোনিত হন। এছাড়া জেলা পুলিশ নীলফামারীর আগষ্ট মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য পুলিশ সুপারের কার্যালয় নীলফামারী এর কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সেখানে মাদক উদ্ধারে সৈয়দপুর থানার এসআই লক্ষ্মী নারায়ণ রায় ও ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনে এসআই মোঃ সাহিদার রহমানকে মনোনিত করা হয়। সৈয়দপুর থানার অফিসারদেরকে এ বিশেষ পুরস্কার প্রদানের মাধ্যমে আরো ভাল কাজ করার উৎসাহ ও প্রেরনা প্রদান করা হয়। এর আগে এস আই সাহিদুর রহমান বিভিন্ন মামলায়
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একাধিক বার রংপুর বিভাগের শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন ।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051