কান্না তুমি এমন কেন?
সুখ-উঠানে বর্ষা ঢালো,
আনন্দ-ধান গোলায় ভরা
সে গোলা যে আবার ভিজিয়ে ফেরো।
শোক তাপ বিয়োগ-বেদন
ব্যর্থ প্রেমের হৃদ-বিদারণ
অনেক সময় হাসি মুখে ও
প্রকাশ তোমার অশ্রু-নয়ন।
কান্না,শুধু সুখ দুঃখের সাথী
তবে বদনাম টা এমন কেনো?
জন্মে দেহে এলো যে প্রাণটা
কান্না দিয়ে বোঝায় তখন,
কিংবা জীবন যেমন,
তোমার কাছে সমারাঙ্গন
যুদ্ধ জয়ে,সফলতায়,
তার প্রকাশ ও কান্নায়।
দীর্ঘ দিনের প্রেম বিহনের
শেষে যেদিন যুগল মিলন,
কান্না আসে সুখ আবেশে,
চোখের আড়াল হাসির ঝলকে,
কান্নার শব্দ সহস্র ঠোঁটের ভাঁজে।
অভিমানে হারিয়ে ফেলেছে যে লাইনগুলো
অব্যক্ত কাব্য কথায়,
না বলা অভিযোগগুলো,
সন্মুখে আসে না তবু,
কান্না হয়ে বেরিয়ে আসে
লুকানো সব ব্যথার প্রলেপে।
আমি কান্না করি অনুভব অনুভূতির মাঝে
আমার গুমোট পরিস্থিতি সামাল দেয়,
বাঁকা হাসির কান্নার ফোঁটায়।
তারে পাশে পাওয়ার আকুতিভরা-
টলটলে চোখগুলো,
আমার হৃদয়ে ঝড় তোলে,
বলে আমি কান্না হয়ে আছি
তোমার সকল প্রাপ্তিতে,
তোমার নোনা কান্নার জল
আমার ফিরে আসার শেষ আহ্বান।।
তবু প্রেম আমার ঐ কান্নার সাথে আয়ুষ্কাল পর্যন্ত!
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051