কানাডার ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় একজন প্রাণ হারিয়েছেন। ন্থানীয় সময় রোববার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ ডিপার্চার টার্মিনালে অতর্কিত গুলি ছোড়েন অজ্ঞাত এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর ইয়াহু ও এবিসি নিউজের।
এ ঘটনায় হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান চালালেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। হামলার ঘটনায় বিমানবন্দরটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ বলছে, বর্তমানে বিমানবন্দরে আর কোনো হামলার আশঙ্কা নেই। যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ বলেও জানানো হয়। এ ঘটনার পর বিমানবন্দরটির নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বন্দুক হামলার ঘটনায় তদন্তের পাশাপাশি এটি পরিকল্পিত নাশকতা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051