টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ৩-০ ব্যবধানে এই সিরিজে জয়ের পর এবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু হলো টেস্ট সিরিজ। যথারীতি এবারের টেস্ট সিরিজেও ভারতীয় দলে নেই বিরাট কোহলি। তার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে।
এই ম্যাচে ৩০৩ তম ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটার স্রেয়াশ আয়ারের মাথায় টেস্ট ক্যাপ উঠেছে। টেস্ট অভিষেক হয়েছে নিউজিল্যান্ডের একজনের। রাচিন রবিন্দ্র নামে ওই ক্রিকেট স্লো বাম-হাতি স্পিনার।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সকালে কেনে উইলিয়ামসনের সঙ্গে টস করতে নেমে জিতলেন আজিঙ্কা রাহানে। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করতে নেমে সূচনাটা দারুণ করেছে ভারত।
যদিও ২১ রানের উদ্বোধনী জুটি গড়ার পর আউট হয়ে যান মায়াঙ্ক আগরওয়াল। ২৮ বল খেলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি। এরপরই জুটি গড়ে কিউই বোলারদের হতাশা উপহার দেন শুভমান গিল এবং চেতেশ্বর পুজারা। দু’জনের ব্যাটে গড়ে উঠেছে ৬১ রানের জুটি।
৫২ রানে অপরাজিত রয়েছেন শুভমান গিল। ৬১ বল খেলে ১৫ রানে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পুজারা। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন কাইল জেমিসন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051