
নেত্রকোনার তেতুলিয়া কাকুনীকোণা সুধীর বর্মন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া কাকুনীকোণা সুধীর বর্মন উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী সুধীর চন্দ্র বর্মণ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকাবাসীর উপস্থিতিতে সহকারী শিক্ষক খন্দকার সোহাগ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।