1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেয়রের বাসায় কেয়ারটেকারের লাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ১:৪০ pm

উলিপুর পৌর মেয়রের বাসা থেকে আলামিন মিয়া (১৯) নামে এক কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরের জোদ্দারপাড়াস্থ মেয়রের বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, পার্শ্ববর্তী চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়া পাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র আলামিন মিয়া গত ৭ মাস ধরে পৌর মেয়র তারিক আবুল আলার বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। আলামিন গত সোমবার সন্ধ্যায় কাচারী পুকুরে প্রতিমা বিসর্জন দেখার পর বাসায় ফেরেন। এরপর খাওয়া শেষে তিনি নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন।

মঙ্গলবার সকালে আলামিনকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্য কর্মচারীরা ঘরের ছিদ্র দিয়ে আলামিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। পৌর মেয়র তারিক আবুল আলা মোবাইল ফো‌নে বলেন, ব‌্যবসার কা‌জে ঢাকায় অবস্থান কর‌ছি। বিষয়টি আমি সকালে শুনেছি। তবে সে কেন এমন করল সেটা বুঝতে পারলাম না।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ