1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাঁঠালবাড়ী ঘাট বিলুপ্ত, নতুন নৌ-রুট শিমুলিয়া-বাংলাবাজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ১২:২৯ pm

মাদারীপুর জেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট স্থানান্তর হচ্ছে বাংলাবাজার। ইতোমধ্যে দুইটি ফেরিঘাট নতুন ঘাটে স্থাপন হয়েছে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ফেরি ছেড়ে যাচ্ছে নতুন এ ঘাটের উদ্দেশ্যে। আগের স্থান থেকে ৫শ মিটার আপ স্ট্রিমে নতুন এ ঘাটটি।

১০-১৫ মিনিট বেশি সময় লাগছে নতুন এ নৌ-রুটে ফেরি চলাচলে। লঞ্চঘাট, স্পিডবোট ঘাট ও দুইটি ফেরিঘাট স্থানান্তর সম্পন্ন হলে নৌ-রুটটি শিমুলিয়া-বাংলাবাজার নামে পরিচিত হবে।

পদ্মাসেতুর নদী শাসন ও সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঘাট স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে এ নৌ-রুটে নয়টি ফেরি চলাচল করছে। লঞ্চঘাট, স্পিডবোটঘাট ও দুইটি ফেরিঘাট স্থানান্তর হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী জানান, কাঁঠালবাড়ী থেকে এখন ৫শ মিটার দূরে আপ স্ট্রিমে বাংলাবাজারে স্থানান্তর হচ্ছে। এতে করে নির্ধারিত সময় থেকে ১০-১৫ মিনিট বেশি সময় ব্যয় হবে। নৌ-রুটটি এখন সাড়ে ১৪ কিলোমিটার হলো। তবে লঞ্চ ও স্পিডবোট ঘাট এখনো আগেই স্থানেই আছে, কয়েকদিন সময় লাগবে।

পদ্মাসেতুর নদীশাসন কাজের একটি অংশে সম্পন্ন হয়েছে। এর জন্য স্থানান্তর হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ