1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাঁটাতারের ওপর তক্তা দিয়ে ভারত থেকে ফিরছিলেন তারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ১০:৫৬ pm

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধর্মপুর সীমান্ত গ্রামের ৯৪২/৪ এস আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে কাঁটাতারের ওপর তক্তা ফেলে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা প্রায় ৫ বছর পূর্বে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দুই দেশের দালালের মাধ্যমে অবৈধ পথে সীমান্ত পারি দিয়ে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজের জন্য গিয়েছিল।

তাদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। এদের মধ্যে আটক পাঁচ শিশুকে সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধির মাধ্যমে ওই শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস ছোবহানের ছেলে জাকির হোসেন (২২), নাগেশ্বরী উপজেলার বিন্নাবাড়ী ও কুঠি বামনডাঙ্গা গ্রামের মৃত দেলবার আলীর ছেলে আ. জলিল (৫৪), তার স্ত্রী লিলিফা (৪৫), বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৪), তার স্ত্রী আনজু বেগম (৩০), আব্দুল হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৮), তার স্ত্রী আনিচা বেগম (৩২)। তাদের সঙ্গে থাকা আরফিনা (১০), মিলন (১২), হামিদা (৮). রমজান (৩) রুবিনা (৫) নামের পাঁচজন শিশু রয়েছে।

লালমনিরহাটর ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম জানিয়েছেন, আটককৃতরা ভারতের দিল্লিতে অবৈধ পথে কাজ করার জন্য গিয়েছিল। কাঁটাতারের ওপর তক্তা দিয়ে পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ