ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। এ প্রক্রিয়ার মাধ্যমে কল্যাণ ট্রাস্টের আওতায় ৪৩৫ জন শিক্ষক-কর্মচারীকে ১৭ কোটি টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি অবসরপ্রাপ্ত ৪৩৫ জন শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার ১৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৪৭৩ টাকা পেয়েছেন। এরমধ্যে বরিশালে ৯১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে চার কোটি দুই লাখ ২১ হাজার ৪৩২ টাকা, ময়মনসিংহে ৭৭ জনকে তিন কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৫৪৩ টাকা পেয়েছেন।
এছাড়া যশোর ও আশপাশের জেলার ২১৫ জন শিক্ষক-কর্মচারীকে সাত কোটি ৭১ লাখ ২৪ হাজার ৬১৯ টাকা, পটুয়াখালীতে ১৮ জনকে ৭২ লাখ ৪৩ হাজার ২৯০ টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জনকে ৭০ লাখ ৮৫ হাজার ৬১০ টাকা এবং ঝিনাইদহে ১৭ জনকে ৯৬ লাখ ২১ হাজার ৯৮২ টাকা দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051