
রাজধানীর কলাবাগানে ও মিরপুর এলাকায় দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) কলাবাগান এলাকায় ঠিকানা পরিবহন, ও মিরপুরে ট্রাস্ট পরিবহনে এ আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর কলাবাগান এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
অপরদিকে মিরপুর এলাকায় ট্রাস্ট পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।