
ঝিনাইদহের শৈলকুপায় কলাক্ষেত থেকে হাসান মন্ডল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার শেখপাড়া ত্রিবেণী ইউনিয়নের ত্রিবেণী গ্রামের কলাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার কর হয়। নিহত হাসান মন্ডল আনন্দনগর গ্রামের সৈকত হোসেনের ছেলে।
হাসানের বাবা সৈকত হোসেন জানান, শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে বের হয় হাসান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গ্রামের এক কৃষক বিকেলে মাঠের কলাক্ষেতে হাসানের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ত্রিবেণীর গ্রামের মাঠের কলাক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যা, নাকি অন্য কিছু।
ভিন্নবার্তা/এমএসআই