“মুজিব বর্ষে শপথ করি খেলাধুলায় জীবন গড়ি” এ স্লোগানে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এ হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলার লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার বিকেলে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফ এম আব্দুল ওয়াজেদ তালুকদার, লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান বাচ্চু ও অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
উপজেলার লেংগুড়া উচ্চ বিদ্যালয়, নাজিরপুর পল্লীজাগরণ উচ্চ বিদ্যালয়, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়, উত্তর গোড়াগাঁও সবুজ নিকেতন উচ্চ বিদ্যালয় ও রাজনগর উচ্চ বিদ্যালয় ৫ টি স্কুলের মোট ৫০ জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি জানান, নক আউট পদ্ধতিতে খেলা পরিচালনা করা হয়। ফাইনালে রাজনগর উচ্চ বিদ্যালয়কে ৭-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লেংগুড়া উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051