নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্ত কলমাকান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে জীবিকা সহায়তা ও ক্ষতিগ্রস্থ অবকাঠামো নির্মানের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে এ ঊপলক্ষে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নে চলমান ইমারজেন্সি এন্ড রিকভারি এসিসটেন্স প্রকল্পের সমাপণী সভা অনুষ্ঠিত হয়। গতকাল লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে পিআইসি কমিটির সভাপতি মোঃ জাহেদ আলীর’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া।
সমাপণী সভায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ,অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ জাহেদ আলীর তার বক্তব্যে ২০২২ সালের বন্যায় এলাকার ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামতের মাধ্যমে সংস্কার ও ৫৫ জন অসহায় দরিদ্র পরিবারে জীবিকা সহায়তা বাবদ আর্থিক অনুদানের সহায়তা প্রদানের ব্যপারে সার্বিক আলোচনা করেন। এসময় কারিতাসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সুপারভাইজার মিঃ থিউফিল রংদি এবং কমিউনিটি অর্গানাইজারগন।
সভায় প্রকল্প সুপারভাইজার মিঃ থিউফিল রংদি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ব্যপারে উল্ল্যেখ করে বলেন,কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীতে লেঙ্গুড়া ইউনিয়নের বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ১,৪ ও ৫ নংওয়ার্ডের ৬টি স্থানে ৩ হাজার ২শ ৫৭ ফিট রাস্তা কাম বেরিবাধ নির্মাণে ১ শ ২০ জন নারী পুরুষ উপকারভোগী এবং বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৫ জনের মাঝে ৭ হাজার করে জীবিকা সহায়তা প্রধানের তথ্য তুলে ধরেন।
এ সময় সভায় প্রধান অতিথিসহ উপস্থিত এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কারিতাস একটি অলাভজনক সংস্থা হিসাবে বিভিন্ন সংকটময় মুহুর্তে সবসময় অসহায় ও দরিদ্র জনগনের পাশে থেকে সহযোগীতা করে আসছে। প্রতিটি রাস্তা ও বেরিবাধ নির্মাণ ভালো হয়েছে আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051