নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে। এ ঘটনায় শুক্রবার কলমাকান্দা থানায় মামলা হয়েছে।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মারুফের (২০) সাথে গত ৪ আগষ্ট একই গ্রামের খায়রুল কবীরের ছেলে মাহফুজুল করীম ওরফে মাহফুজের (২০) লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি ও ঠেলা ধাক্কার ঘটনা ঘটে।
এ ব্যাপারে মারুফের চাচা আবদুস ছাত্তার বিষয়টি মাহফুজের লোকজনকে জিজ্ঞেস করেন। এতে মাহফুজের পরিবার ক্ষিপ্ত হয়। এরই জের ধরে গত ৬ আগস্ট সন্ধ্যায় মাহফুজের বাড়ির সামনে বাপ্পী কবীর, সাইফুল ইসলামের নেতৃত্বে ২৫- ২৭জন দেশীয় অস্ত্র নিয়ে আবদুস সাত্তারকে রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে বঁাচাতে মারুফের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে আহত করে।
এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আবদুস ছাত্তার(৪০), ফৌজদার মিয়া (৫০), ফারুক মিয়া(২৭), খোকন মিয়া (৪৫), মামুনুর রশিদ(২৭), রনি মিয়া(২৫)সহ উভয় অন্ত ১০জন আহত হয়। গুরুতর আহত আবদুস ছাত্তার নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার ডান হাতের তিনটি আঙ্গুল কেটে যায়। এছাড়া দুইজন আহতকে ময়মনসিংহ ও বাকীদের নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সিধলীতে সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051