তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর সম্মানে বাংলাদেশ সরকারের সহায়তায় কেন্দ্রটি স্থাপিত হচ্ছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক ডিজিটাল সুবিধা সমৃদ্ধ সংবাদকেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, প্রদর্শন হল, একটি লাইব্রেরি, একটি ওভারহেড প্রজেক্টর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর বেশ কিছু ডিজিটাল কনটেন্ট থাকবে। এর আগে গত মাসে তথ্যমন্ত্রী নয়াদিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় (পিসিআই) প্রথম ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’-এর উদ্বোধন করেন।
কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করছে।
তিনি বলেন, মিডিয়া সেন্টারটি উপমহাদেশের কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে সহায়তা করবে।
বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে মিডিয়া সেন্টারটির উদ্বোধন উপলক্ষে সেখানে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বর্তমানে মন্ত্রী চার দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন। তিনি সেখানে অন্যদের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051