ভারতের কলকাতা শহরের ব্যস্ত সড়কে বাস চালিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। পথচলতি মানুষ কলকাতার জনপ্রিয় এ নেতা ও মন্ত্রীকে বাস চালাতে দেখে অবাক হন। সোমবার এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, বাসের উদ্বোধন করতে গিয়ে বাসের স্টিয়ারিং হাতে চালকের আসনে বসে পড়লেন ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, শহর কলকাতার ব্যস্ত রাস্তায় কিছু সময় বাস চালাতে দেখা গেল তাকে।
সোমবার কসবার পরিবহণ ভবনের কাছের একটি ডিপোতে শহর কলকাতার প্রথম পরিবেশবান্ধব সিএনজি বাসের উদ্বোধন করলেন তিনি। নতুন এই বাসটি উদ্বোধন করেই চালকের আসনে উঠে বসেন পরিবহণমন্ত্রী। খানিক্ষণ বাস চালাতেও দেখা যায় তাঁকে।
নতুন এই বাস পরিষেবা নিয়ে ফিরহাদ বলেন, আপাতত ছ’মাস এই বাসটি শহরে চালানো হবে। তারপর ধীরে ধীরে আরও পরিবেশবান্ধব বাস কলকাতার রাস্তায় নামানো হবে।
তিনি আরও বলেন, এই ধরনের বাস পরিবহণ দফতরের হাতে আসায় বাস চালানোর খরচ যেমন কমবে, তেমনই দূষণের মাত্রাও কমে যাবে। এর ফলে শহর অনেক বেশি পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে।’’আগেই এ ব্যাপারে পরিবহণ দফতরের এমডি রাজনভীর সিংহ ও বেঙ্গল গ্যাসের সিইও সত্যব্রত বৈরাগীর মধ্যে চুক্তি হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051