ভারতের কলকাতার ইলিয়ট রোডের গুদামে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ইলিয়ট রোডের ১২বি বহুতল ভবনে এ আগুন লাগে। ঘটনাস্থলে দফায় দফায় দমকলের ১৫টি ইউনিট পৌছেছে।
জানা গেছে, ওই ভবনের ভেতরে যারা ছিলেন, তাদের সকলকে বাইরে বের করে আনা হয়েছে বলে। আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন বলে খবর।
কলকাতার ইলিয়ট রোডের ওই এলাকা ঘন জনবসতিপূর্ণ। যে বহুতলে গুদামটি রয়েছে, তার উপরের তলায় একটি স্কুলও রয়েছে। দিনের বেলায় আগুন লাগলে তার পরিণতি ভয়াবহ হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের সূত্রেই জানা গেছে, ওই গুদামে ছিল সুগন্ধি, প্লাস্টিকের জিনিস, চকোলেট, চিপস, সিগারেট। দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে বলে জানিয়েছে দমকলের একটি সূত্র।
ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ এবং সিইএসইর কর্মীরা। ওই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। গুদামের আশপাশের বহুতল থেকেও বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে।
সূত্র : আনন্দবাজার
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051