মইন উদ্দিন
বিবাদে যেওনা তুমি
হৃদয় নিয়ো গো চুমি
দিয়ো তারে তীর্ণ ভূৃৃমি
করে দিয়ো ক্ষমা,
হাজার গোলাপ দিয়ো
তব কথা না খণ্ডিয়ো
যাহা চায় তা যুগিয়ো
হয়ো গো উপমা।
তাহার খুশির পরে
অন্তহীন কর্মান্তরে
বলে দেখো ক্ষীণ স্বরে
সে এখন সুখী,
নিশ্চয়'ই সে বলিবে
না হলে নিজে জ্বলিবে
তোমার শোক ঘুচিবে
যাবে না ও মুখি।
কর্ম গুন বড় গুন
নিজ কর্মে তা আনুন
স্বগৃহে মজে থাকুন
হবে কাম সিদ্ধি,
সফলতা আসে জানি
কর্মপন্থা নাহি মানি
বৃথা আমি টানি ঘানি
কী রূপে তা বৃদ্ধি!
বাহ্যজ্ঞান হোক বৃদ্ধি
তা হলে হবে সমৃদ্ধি
শ্রমে যাবে আত্মসিদ্ধি
কর্ম গুনে সুশ্রী,
কাজ নাই যার হেথা
বাঁচার কর্তৃত্ব সেথা
যদি হয় লঘুচেতা
আয়ুষ্কাল কুশ্রী।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051