ভিন্নবার্তা প্রতিবেদক: নতুন ওয়ার্ডগুলোর জলাবদ্ধতা হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, আমার কাছে পর্যাপ্ত টাকা আছে। আপনার এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যয় করুন। কারো দখলবাজির কারণে মানুষের দুর্ভোগ হতে দেয়া যাবে না। আমার কোনও নাগরিক যেন কষ্ট না পায়, সে দিকে নজর রাখতে হবে।
কাউন্সিলর ও প্রকৌশলীদের উদ্দ্যেশে তিনি বলেছেন, তোমরা আগে কী করেছে জানিনা, এই বর্ষা মৌসূমে পানি নামাতে হবে। এ সময় কাউন্সিলরদের প্রত্যাশা অনুযায়ী পানি নিস্কাশনে মেশিন ও যন্ত্রপাতি বরাদ্দ দেন মেয়র আতিক।
সোমবার ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় মেয়র এ কথা বলেন। নতুন ১৮টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন বিষয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা ১৮ এর সংসদ সদস্য হাবিব হাসান,ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র আতিক বলেন, বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো জলাধার ভরাট করছে। অথচ প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোনও হাউজিং ভরাট করা যাবে না। আমরা সেসব হাউজিং কোম্পানিগুলোকে চিঠি দিচ্ছি। প্রয়োজনে ডিএমপি কমিশনারকেও চিঠি দিবো।
সভায় মেয়র নতুন ৫টি অঞ্চলের সংশ্লিষ্ট কাউন্সিলর, কর্মকর্তা ও প্রকৌশলীদের মতামত নেন। সঙ্গে সঙ্গে কোন এলাকায় কিভাবে জলাবদ্ধতা নিরসন করা যায় সে বিষয়ে নির্দেশনা দেন। জলাবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেন মেয়র।
সভায় জানানো হয়, জলাবদ্ধতা নিরসনে প্রতিটি কাউন্সিলরকে ১০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়। এই টাকা দিয়ে তাৎক্ষণিক পানি নিষ্কাশন করতে 'টোককা চিকিৎসা' শুরু করেন কাউন্সিলররা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051