করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে মারা যান ভারতের মণিপুর রাজ্যের এক বিজেপি নেতা। তার মৃত্যু নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচম্বম। এ কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুর বিজেপির রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিংহের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কিশোরচন্দ্র ওয়াংখেম ও ইরেন্দ্রো লেইচম্বম। তারা লেখেন, ‘করোনা সারাতে গোবর ও গোমূত্র কাজ করে না।’
এই মন্তব্য করায় রাজ্য বিজেপির সহ-সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ মেতেই তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর আদালতে তোলা হলে দুজনকে সোমবার (১৭ মে) পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ার কারণে সাংবাদিক কিশোরচন্দ্রকে এর আগেও দুটি ভিন্ন মামলায় দুবার গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051