রমজানে স্বাস্থ্য নিয়ে সময় নিউজের সাপ্তাহিক আয়োজন ‘বদ্যি বাড়ি’তে কথা বলেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আবদুল্লাহ।
করোনা পজিটিভ হলে রোজা রাখা যাবে কিনা?
অধ্যাপক এবিএম আবদুল্লাহ: এটা (করোনা) হলে নির্ভর করে রোগীর স্বাস্থ্যের ওপর। যদি মৃদু উপসর্গ হয়: যেমন হালকা জ্বর, সর্দি, কাশি ও ঘ্রাণ না পাওয়া এমন উপসর্গ হলে তাহলে রোজা রাখতে সমস্যা নেই। তবে, রোগীর অবস্থা খারাপ হয়, শ্বাসকষ্ট, অনেক কাশি থাকে এবং অক্সিজেনের লেভেল কমে যায়; তাহলে রোজা রাখা ঠিক হবে না।
করোনায় আক্রান্ত কোন ধরনের রোগীরা রোজা রাখতে পারবেন না?
অধ্যাপক এবিএম আবদুল্লাহ: আক্রান্ত রোগীর লক্ষণ যদি সিরিয়াস হয়, শ্বাসকষ্ট থাকে। তাহলে রোজা রাখা ঠিক হবে না। এছাড়াও ডায়াবেটিস, লিভার, ক্যান্সার, অ্যাজমা, স্ট্রোকের রোগীর যদি করোনা হয় তাহলে তার জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। এ ধরনের রোগীদের জটিলতা রাড়তে পারে এবং মৃত্যুঝুঁকিও থাকে। রোগীর অক্সিজেন লেভেল যদি ৯৫ নিচে নেমে যায় তার জন্য রোজা আরও ঝুঁকিপূর্ণ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051