ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৬ জন।
মৃতদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনার ২ জন, জামালপুরের ১ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার ট্রমথ চন্দ্র দাস (৭১), নান্দাইল উপজেলার আমেনা (৮৫), নেত্রকোন কেন্দুয়া উপজেলার দুখু মিয়া (৮০) এবং জামালপুর সরিষাবাড়ি উপজেলার সাজেদা (৪৫)।
এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন; তারা হলেন- ময়মনসিংহ সদরের হাসিনা (৬০), গফরগাঁও উপজেলার ইব্রাহিম (৭৫), ত্রিশাল উপজেলার ইব্রাহিম (৭০), ধোবাউড়া উপজেলার জসিম উদ্দিন (৫৫), নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার তহুরা (৫০), এবং সুনামগঞ্জ জামালগঞ্জ উপজেলার রইসুদ্দিন (৬০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩০৪ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৪ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬১টি নমুনা পরীক্ষায় আরও ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ১৮.৯৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৬২৩ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051