পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মহীনদের কষ্ট-লাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
তবে আপনাদের নিজেদের স্বাস্থ্য নিজেদেরকেই সুরক্ষিত রাখতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে আমাদের করোনা মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনদের ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট মতে, সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের ১ হাজার আইভি স্যালাইন, ১ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১শ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও করোনায় কর্মহীন ১শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051