করোনা মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য সরকারের অবহেলাকে দায়ী করছে দলটি।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রিন্স বলেন, ‘সরকারের অবহেলায় করোনার সংক্রমণের হার রকেট গতিতে বেড়েই যাচ্ছে। গত এক মাসে সংক্রমণের হার দুই শতাংশ থেকে ৯৬ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার হঠাৎ করে লকডাউন ঘোষণা করেছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ বিপাকে রয়েছে।’
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, ‘সরকারের মন্ত্রীরা লকডাউন বললেও আমলারা বলছেন নিষেধাজ্ঞা। লকডাউন নিয়ে সরকারের দুই রকম বক্তব্য চরম সমন্বয়হীনতার প্রমাণ।’
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051