করোনাভাইরাস ঠেকাতে ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন ।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ সরকারকে ২০ লাখ ডোজ টিকা দেওয়া হয়। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু করে। ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকায় পরীক্ষামূলক টিকা প্রয়োগ করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051