1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা বিধিনিষেধ না মানলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিসের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১১:২২ am

যুক্তরাজ্যে আবারো দ্রুতগতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে দেশটিতে আবারো বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। আর এই বিধিনিষেধ না মানা হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যদি করোনার সংক্রমণ বেড়ে যায় তাহলে আমাদের আরো কঠোর ব্যবস্থা নিতে হবে।

জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকানোর জন্য যুক্তরাজ্যজুড়ে নতুন করে আরো ছয় মাসের জন্য কঠোর লকডাউনসহ কিছু বিধিনিষেধও আরোপের পরিকল্পনা করেছে দেশটির সরকার। যুক্তরাজ্যে আবারো কর্মীদের অফিসের পরিবর্তে বাসা থেকে কাজ করার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে আগামী বৃহস্পতিবার থেকে দেশের সমস্ত মদের দোকান, বার ও রেস্টুরেন্টুসহ অন্যান্য অতিথিশালা ও গল্প-গুজবের স্থানগুলো অবশ্যই রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ