বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। তবে এখনও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪৩ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা সংক্রামনের হার আবারও কিছুটা বেড়েছে।
মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৩ জন রোগী। ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ২ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোন রোগীর মৃত্যু হয়নি। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৩ জন রোগী।
এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৭১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.৮৬ ভাগ। যা আগের দিন বৃহস্পতিবার ছিলো ৩.৫৮ ভাগ।
এর আগে বুধবার শনাক্তের হার ছিলো ৭.৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ, রবিবার ৫ ভাগ এবং শনিবার ১৫.৬০ ভাগ করোনা শনাক্ত হয়।
গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বোচ্চ ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051