দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেছেন, হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। এজন্য সবাইকে সামাজিক দূরত্ব ও মাস্ক পরতে হবে।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আজ বুধবার দুপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। ডা. খুরশিদ আলম বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সাথে ঈদ উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।’ এসময় তিনি দেশবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সচেতন থাকারও পরামর্শ দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051