1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা নেগেটিভ তামিম ইকবাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ ১:৩৬ am

করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আগের দিন করোনা উপসর্গ দেখা দেওয়ায় আজ রবিবার করোনা টেস্ট করান তিনি। রাতে আসা রিপোর্টে জানা গেছে, কোভিড নেগেটিভ শনাক্ত হয়েছেন এই ড্যাশিং ওপেনার।

বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট। এ খবরে স্বস্তি মিলল ফরচুন বরিশাল শিবিরে। সোমবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনিটের ম্যাচে তাই তামিমের খেলতে বাধা নেই।

এর আগে শনিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি তামিম। অসুস্থ অনুভব করছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম পর্যবেক্ষণ করে তাকে টিম হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দেয়।

শনিবার রাতে এক অডিও বার্তায় তামিম সংবাদমাধ্যমকে বলেন, গতকাল (শুক্রবার) থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে (শনিবার) ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ