ভারতে গত তিন সপ্তাহে করোনা যেভাবে ছড়িয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে সে দেশের দশ রাজ্যকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সলিসিটার জেনারেল তুষার মেহতা আপেক্স কোর্টকে জানান, ভারতের মোট করোনা কেসলোড এর ৭৭ শতাংশই দশটি রাজ্যের অবদান। তিনি তথ্য দিয়ে এই দশটি রাজ্যের নাম উল্লেখ করেন।
রাজ্যগুলি হল- মহারাষ্ট্র ১৮.৯, কেরালা ১৪.৭, দিল্লি ৮.৫, পশ্চিমবঙ্গ ৫.৭, কর্ণাটক ৫.৬, উত্তরপ্রদেশ ৫.৪, রাজস্থান ৫.৫, ছত্তিশগড় ৫.০, হরিয়ানা ৪.৭ এবং অন্ধ্রপ্রদেশ ৩.০ শতাংশ।
এরপরই বিচারপতি অশোকভূষণ, আর এস রেড্ডি, এম এস শ্যাহের বেঞ্চ তীব্র ভর্ৎসনা করেন রাজ্যগুলিকে। বলেন, অতিমারি রাজনীতির উর্ধ্বে। রাজ্যগুলির উচিত কেন্দ্রের নির্দেশিকা মেনে চলা। সলিসিটার জেনারেল জানান, মাস্ক ব্যবহার কেন্দ্র বাধ্যতামূলক করলেও রাজ্যগুলি তা মেনে চলেনি। সুপ্রিম কোর্ট নিজে থেকেই রাজকোটের হাসপাতালে করোনা রোগীদের অগ্নিদগ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাটি তোলে সলিসিটার জেনারেল জানান, চব্বিশ ঘন্টার মধ্যে কেন্দ্র এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠকে বসবে।।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051