করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জ্বর-কাশি নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুদকের এই পরিচালক।
তার স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।
মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051