এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ বছর বয়সী ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। তিনি ধর্ষণ ও হত্যার দায়ে ২০ বছরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিও।
রোববার (০৬ জুন) হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে রাম রহিমের করোনা শনাক্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার (০৩ জুন) রাম রহিমে পেটে ব্যথা শুরু হয়। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রথম দিকে তিনি করোনা পরীক্ষা করাতে চাননি। এরপর রোববার পুলিশি প্রহরার মধ্যেই গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে নিয়ে তার করোনা পরীক্ষা করা হয়। এরপরই তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
সুনারিয়া জেলের সুপারিনটেনডেন্ট জানান, রাম রহিমের আরও কিছু পরীক্ষা করানো হবে। তবে তিনি যে হাসপাতালে আছেন সেখানে এই পরীক্ষাগুলো করা হয় না। ফলে তাকে মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, দুজন নারীকে ধর্ষণের অপরাধে ২০১৭ সালের ২৫ আগস্ট ভারতের ধর্মীয় সংগঠন ‘ডেরা সচ্চা সৌদা’র প্রধান রাম রহিমকে ২০ বছরের সাজা দিয়েছিলেন দেশটির আদালত। সেই সঙ্গে সাংবাদিক রামচন্দর ছত্রপতিকে খুনের অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।
সূত্র: সংবাদ প্রতিদিন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051