1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

করোনায় সৌদি আরবে ২৭ বাংলাদেশির মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ১২:০২ pm

প্রাণঘাতী করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিধ্বস্ত। দেশটির রাজ পরিবারেরই বহু সদস্য করোনায় সংক্রমিত এমন খবর সম্প্রতি দিয়েছিল নিউইয়র্ক টাইমস।দেশটির শতাধিক মানুষ মারা গেছেন এই মহামারীতে।

সৌদিতে প্রবাসী বাংলাদেশিরাও আক্রান্ত হচ্ছেন। এ পর‌্যন্ত অন্তত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এই তথ্য জানিয়েছেন।বহু বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

তবে এখন পর্যন্ত কতজন সৌদি প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মসীহ ।

গোলাম মসীহ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ এখনও জানায়নি। তবে আমরা জানার চেষ্টা করছি। সৌদিতে করোনায় যেসব বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের অনেকের এখনও দাফন হয়নি।

তাদের দাফন কোথায় হবে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মসীহ বলেন, বর্তমান প্রেক্ষাপটে লাশ দেশে নেয়া সম্ভব নয়। সৌদির মাটিতেই তাদের দাফন করা হবে।

করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ১১ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ১০৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশির মৃত্যু হয় ২৪ মার্চ।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৪১জন।আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ