করোনায় মারা গেলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টেবল মোহাম্মদ সাহেব আলী (৫৭)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানাধীন নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
করোনা সংক্রমিত হয়ে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৮৩ সালের ৮ আগস্ট পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলার পুরান আদালত পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম রঞ্জন আলী পাটোয়ারী।
পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051